তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

‘হাওয়ার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি নাজিফা তুষিকে। তবে মধ্যের সময়টুকুতে বিভিন্ন অভিনয় কর্মশালা ও কোর্স করেছেন বলে জানান তিনি। প্রাচ্যনাটের সঙ্গেও যুক্ত ছিলেন। এরমধ্যে নতুন কোনো কাজের খবর সেভাবে দিতে না পারলেও জানালেন আগামী বছরে তিনটি সিনেমায় দেখা যাবে তাকে।

বললেন, নতুন বছরে তিনটি কাজ মুক্তি পাবে। এরজন্য সবাইকে অপেক্ষা করতে হবে। এখনই কাজগুলো সম্পর্কে বলা আমার জন্য বারণ। তার ভাষ্যে, এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকরা সময়মতো জানাবেন। 

নাজিফা তুষি বলেন, আমারও তো কাজের খবর জানাতে ইচ্ছা করে। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু কিছু খোলাসা করতে পারছি না। 

তিনি আরও বলেন, একটি কাজ শেষ করেছি। কাজটি পছন্দের পরিচালকের সঙ্গে হয়েছে এবং সেটি ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক। যে প্রসেসে কাজটা হয়েছে, এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত