সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যানকে অঙ্গন ডেভেলপমেন্টসের শুভেচ্ছা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

সিটিজেনস ব্যাংক পিএলসির চেয়ারম্যান হওয়ায় অঙ্গন ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েবকে অঙ্গন ডেভেলপমেন্টস লি. এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে অঙ্গন ডেভেলপমেন্টস লি. এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অঙ্গন ডেভেলপমেন্টস লি. এর শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এসময় চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবের গতিশীল নেতৃত্ব, অভিজ্ঞতা এবং উদ্ভাবনী চিন্তা সিটিজেনস ব্যাংক পিএলসিকে সাফল্যের পথে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত