মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ডিএমসিবি) ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় ব্লু স্কাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) আবু জাফর চৌধুরী পিএসসি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান মো. তাহমিদ সামি, ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জাফর এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমদ খান আলমগীর, পরিচালক ও উপদেষ্টাবৃন্দ। সভায় প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকগণ ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
