সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
মাহবুব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি বিমান প্রতিমন্ত্রী হন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়। তবে নির্বাচনে তাকে বিপুল ভোটে পরাজিত করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সুমন।
