৪০০ কোটি খেলাপি ঋণ দিয়ে বিদেশযাত্রার অনুমতি পেলেন ব্যবসায়ী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

তিন মামলায় প্রায় ৪০০ কোটি টাকা ঋণ পরিশোধ করায় এস এ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলমের বিদেশযাত্রায় দেওয়া নিষেধাজ্ঞা ৪৫ দিনের জন্য প্রত্যাহার করেছেন আদালত।

গতকাল রবিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

এর আগে ২০২৩ সালের ১৪ মার্চ মার্কেন্টাইল ব্যাংকের সাবেক পরিচালক ও এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, অগ্রণী, রূপালী ব‍্যাংকের তিন মামলায় গত তিন বছরে প্রায় ৪০০ কোটি টাকার খেলাপী ঋণ আদায়পূর্বক ৪৫ দিনের জন্য পাসপোর্ট ফেরত এবং বিদেশযাত্রায় এস এ গ্রুপের চেয়ারম্যান ও শীর্ষ ঋণখেলাপি মোহাম্মদ শাহাবুদ্দিন আলমকে অনুমতি দিয়েছেন আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত