দৌলতখানে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

ভোলার দৌলতখান উপজেলায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দৌলতখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. নসু বেপারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ২০০৪ সালে সেপ্টেম্বর দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার ছোট ভাই মো. সাইয়েদ ইকবালের নিকট থেকে দৌলতখান পৌরসভায় ১টি পুকুরসহ ২৮ শতাংশ জমি বাজার মূল্যে কিনেন। পরবর্তীতে পুকুরটি বালি দিয়ে ভরাট করে প্লট আকারে বিক্রির জন্য প্রস্ততি নেন। হঠাৎ করে সেই ভরাটকৃত জমি দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার মো. রফিক কিছু দুস্কৃতকারী লোক ভাড়া করে তার ক্রয়কৃত জমিতে জোর পূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করে। নসু বেপারী সেই জমিতে তাদেরকে ঘর নির্মাণে কাজে বাধা দিলে ড্রাইভার রফিকসহ দুস্কৃতকারীরা তাকে, তার বোন সাফিয়া (৫০) ও তার মেয়ে পারভিনকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। তিনি বিষয়টি দৌলতখান থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পূর্বের ক্রেতা মো. সাহেদ ইকবাল উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার মো. রফিকের বাবা মো. ইয়াছিনের কাছ থেকে এই জমি ক্রয় করে ছিলেন। তারপর ২০০৪ সালে নসু বেপারী সাইয়্দ ইকবালের কাছ থেকে এই জমি কিনেন। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক সঠিক বিচারের দাবি করেন।

এই বিষয় ড্রাইভার রফিকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত