কোটা সংস্কার আন্দোলন তীব্রতর হওয়ার পর থেকেই পিএসসিসহ সকল নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিলে সরকারির চাকরির পাশাপাশি বেসরকারি পর্যায়ের চাকরির নিয়োগ পরীক্ষা গুলোও স্থগিত করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এদিকে গঠিত হয়েছে নতুন অন্তর্বতীকালীন সরকার।
নতুন সরকার গঠনের একমাস পার হলেও এখন পর্যন্ত চাকরির পরীক্ষাগুলো শুরু হয়নি। বিষয়টি নিয়ে হতাশায় রয়েছেন শিক্ষার্থীরা। এরই মাঝে আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে চাকরি পরীক্ষা নিয়ে স্ট্যাটাশ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিএসসিসহ অন্যান্য সকল চাকরির নিয়োগ পরীক্ষা অতিদ্রুত সময়ে কার্যকর করতে হবে। একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথচলা।’
আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২০
মেট্রোরেলের পিলারে ‘ফাটল’, পরীক্ষার পর যা জানাল কর্তৃপক্ষ