একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বিশিষ্ট লেখক শাহরিয়ার কবির আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে ইসলাম বিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে শাহরিয়ার কবির বলেন, 'আমি একশোরও বেশি বই লিখেছি। কোথাও ইসলামের বিরুদ্ধে আমার কোনো লেখা নেই।'
রাজধানীর রমনা থানায় গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এসময় শাহরিয়ার কবির তার শারীরিক অসুস্থতা উল্লেখ করে রিমান্ডের বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকলেও বিএনপির আইনজীবীরা শাহরিয়ার কবিরকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা দাবি করেন, শাহরিয়ার কবির শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আলেম, মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে মন্তব্য করেছেন।
শুনানির পর আদালত শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন। এই মামলায় তিনি গৃহকর্মী লিজা আক্তার হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি হয় ৫ বছর আগে
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু