রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করায় যুবককে বেধড়ক পেটালেন মা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

রাস্তা দিয়ে যখনই মেয়েরা যেত, তাকে এক যুবক উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। তাকে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছিল। কিন্তু তার পরেও আবার কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকেন ওই যুবক। শেষমেশ কিশোরীর মা যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তার পর চলে বেদম প্রহার।

যুবককে লাঠিপেটা করতে থাকেন কিশোরীর মা। এক যুবককে লাঠিপেটা করছেন এক নারী, এই দৃশ্য দেখে স্থানীয়রাও চলে আসেন। বিষয়টি জানার পরে তারাও দু’-চার ঘা বসিয়ে দেন। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের রাজকোটে। 

পুলিশ সূত্রে খবর, কিশোরী রাস্তায় বের হলেই এক যুবক তাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। কিশোরী বিষয়টি তার বাড়িতে জানায়। বেশ কয়েক বার এ রকম ঘটনা ঘটায় অভিযুক্ত যুবককে সতর্ক করেন কিশোরীর পরিবারের সদস্যেরা। 

কিন্তু তারপরেও ওই যুবককে কিশোরীর বাড়ির আশপাশে ঘুরতে দেখা যেত। ভয়ে বাড়ি থেকে বের হওয়ায় বন্ধ করে দেয় কিশোরী। দিন দুয়েক আগে একটি কাজে বেরিয়েছিল কিশোরী। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই তাকে উত্ত্যক্ত করা শুরু করে ওই যুবক। সেই খবর পেয়েই ছুটে আসেন কিশোরীর মা। যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তার পর লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত