আ.লীগের সময় তাদের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি: দাউদার মাহমুদ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

বিগত আওয়ামী লীগের দুঃশাসনের সময় তাদের দলের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর আন্দোলন করে আমরা বিজয় নিয়ে এসেছি। ৫ই আগস্টের স্বাধীনতাকে বিফলে যেতে দেওয়া যাবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিয়াশ স্কুল মাঠে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডাহিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন তিনি।

তিনি বলেন, যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগই করেন। আপনাদের বিএনপি করার দরকার নাই। সিংড়াতে বিএনপির যথেষ্ট ভোট রয়েছে। বিগত দিনে সকল ভোটে বিএনপি জয়লাভ করেছে। আপনারা বিএনপির নেতাকর্মীর সাথে মিশে দলে বিশৃঙ্খলা করবেন না। আমরা শেখ হাসিনার মত বলবো না বাংলাদেশে বিএনপি থাকা যাবে না, আমরা জুনাইদ আহমেদ পলকের মত বলবো না সিংড়াতে বিএনপি থাকা যাবে না। এই বিয়াশের অনেক সম্মানি ব্যক্তিদের দিয়ে জোর করে আওয়ামী লীগ করানো হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমাদের রক্ষা করতে হবে। কারণ এটি আমাদের ঈমানী দায়িত্ব।

ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক পি এম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি অধ্যাপক নাজমুল হক, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হাসান বাবু, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল মমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত