যৌথ বাহিনীর অভিযানে ১৮৫ অস্ত্র উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

যৌথ বাহিনীর অভিযানে ৪ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১৮৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এই সময়ের মধ্যে ৮৪ জনেক গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রিভলবার ১১টি, পিস্তল ৫৬টি, রাইফেল ১১টি, শটগান ২৫টি, পাইপগান ৫টি, শুটারগান ২০টি, এলজি ১৩টি, বন্দুক ২৫টি, একে ৪৭ একটি, গ্যাসগান দুইটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান তিনটি, এসবিবিএল চারটি, এসএমজি চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুইটি, থ্রি-কোয়াটার দুইটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত