বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিএসএমএমইউ'র সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
