বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ফাহমিদা খাতুন ও তিতুমীর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ এএম

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আওয়ামী সরকারের পতনের পর পৃথক দুই আদেশে তিন বছরের জন্য পরিচালক হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ফাহমিদা খাতুনের নিয়োগের আদেশ জারি হয় গতকাল বৃহস্পতিবার। আর রাশেদ আল তিতুমীরের নিয়োগ আদেশ জারি হয় বেশ কয়েকদিন আগে।

এর মাধ্যমে দীর্ঘদিন পর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে আর্থিক খাতের গবেষকদের স্থান হলো। এতদিন পর্ষদের পরিচালক ছিলেন সরকারি আমলা ও আওয়ামী সরকারপন্থি ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত