যৌথ বাহিনীর অভিযান

১৫ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ৮৪

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ এএম

দেশ জুড়ে চলা যৌথ বাহিনীর অভিযানে গত ১৫ দিনে বিভিন্ন প্রকারের ১৮৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়েছে ১৮৫টি। এ সময় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি রিভলভার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫টি শটগান, পাঁচটি পাইপগান, ২০টি শুটারগান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, তিনটি এয়ারগান, চারটি এসবিবিএ, চারটি এসএমজি, দুটি টিয়ার গ্যাস লঞ্চার ও দুটি থ্রি-কোয়ার্টার।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত