বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রায়পুরে নিজ বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুত গতির একটি মোটরসাইকেল তার বাড়ির সামনে ধাক্কা দেয়। এ সময় সড়কের ওপর পড়ে মারাত্বক আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত