রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
রোমান সরদার একই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রোমান খেলতে খেলতে বাড়িতেই ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একটি ছোট আমগাছে ওঠে। হঠাৎ গাছের মগডাল ভেঙে রোমান নিচে পড়ে আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রোমানের চাচা সোহেল রানা বলেন, আমি ফরিদপুরের ভাঙ্গায় থাকি। সকালে এই দুর্ঘটনার কথা জানতে পেরে বাড়িতে এসেছি। এর চাইতে অনেক উচু থেকেও অনেকে পড়ে। এই শোক সহ্য করা কঠিন।
চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, আম গাছেল ডাল ভেঙে গাছ থেকে পড়ে একটি শিশু মারা গিয়েছে। হাসপাতালে নিতে নিতেই বাচ্চাটি মারা গিয়েছে। পরিবারটিতে শোকের মাতম চলছে। সবাইকে আরও সচেতন হতে হবে।