বিসিএস টেলিকম সমিতির নেতৃত্বে আসলাম, ওয়াজেদ ও তাহেরুল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

অবশেষে বিসিএস (টেলিকম) সমিতির দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে মো. আসলাম হোসেন সভাপতি, এস ওয়াজেদ আলী সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তাহেরুল ইসলাম।

এর আগের কমিটির মেয়াদ ২০১৬ সালে শেষ হলেও এতদিন তারা জোর করে ক্ষমতা ধরে রেখেছিলেন। কেউ কথা বললে বদলি, মামলাসহ নানাভাবে হয়রানি করা হতো বলে অভিযোগ রয়েছে।

ক্ষমতার পালাবদলে গঠিত নতুন এই কমিটি সংগঠনটিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সদস্যরা।

সম্প্রতি টেলিকম ক্যাডার সদস্যদের সভায় গঠিত নতুন কমিটির অন্যান্যরা হলেন— সহ সভাপতি গোলাম বাহারুল, সফিকুর রহমান ও তারঘীবুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা ও আখলাকুল আউয়াল, কোষাধ্যক্ষ জাকির হোসেন, দপ্তর সম্পাদক আবু হেনা মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আবু জাফর আহসানুল, সেমিনার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোরশেদ এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন আসাদুল ইসলাম। 

সদস্য হিসাবে আছেন, নুরুল মাবুদ চৌধুরী, নেসার উদ্দিন, মাহমুদুল হক, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম (১৭ ব্যাচ) সাজ্জাদ বিন মুস্তাইনুর, তওফিকুল ইসলাম, শহিদুল ইসলাম (২২ ব্যাচ), হাবিবুল্লাহ কায়সার, বদিউল আলম, কেএম আতিকুর রহমান, সাইফুর রহমান, মোস্তফা আল মাহমুদ, আইয়ুব আনসারী এবং মোক্তার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত