হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে শুক্রবার দুপুরের পর তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ( ডিবি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত