মালবাহী লরির ধাক্কায় তিন সিএনজি পিষ্ট, নিহত ২

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

কুমিল্লা চৌদ্দগ্রামে মালবাহী লরি গাড়ির ধাক্কায় তিন সিএনজি পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মিয়াবাজারের কাশিনগর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহত কারও পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন। তিনি জানান, মহাসড়কের ওপর কাশিনগর রাস্তার মাথায় তিনটি সিএনজি যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি মালবাহী লরি  এসে ধাক্কায় দিলে তিনটি সিএনজি পিষ্ট হয়ে দু’জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। 

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনার স্থলে এসে লরি গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত