চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হয়েছিল ১৯৩৪ সালে। এই ভেন্যুর ৯০ বছরের টেস্ট ইতিহাসে আজ শুক্রবারই একদিনে সর্বোচ্চ উইকেটের পতন ঘটল। বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে আজ দুই দল মিলিয়ে ১৭টি উইকেট পড়েছে চেন্নাইয়ে, যা রীতিমতো রেকর্ড।
এদিন সকালে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শুরু করা ভারতের শেষ চার উইকেট পতন ঘটে মাত্র ৩৭ রানের মধ্যে। স্বাগতিকদের চারশর নিচে থামিয়েও ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। দেড় সেশনেই অল-আউট হয়েছে মাত্র ১৪৯ রানে। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত। তারা আবারও ব্যাটিংয়ে নামে।
আজ দিনের শেষ বেলায় ভারতের তিন উইকেট পড়েছে। রান উঠেছে ৮১। দুই ইনিংস মিলিয়ে তারা বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে আছে। চেন্নাইয়ের চিরচরিত স্পিন উইকেট এবার নেই। এই সুযোগে ১৭ উইকেটের মধ্যে দুই দলের পেসাররা নিয়েছেন ১৪টি উইকেট।
এর আগে চেন্নাইয়ে একদিনে সর্বোচ্চ ১৫টি উইকেট পতনের ঘটনা দেখা গিয়েছিল। প্রথমবার ১৯৭৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনে ১৫ উইকেট পড়েছিল। পরেরটি ২০২১ সালে ভারত-ইংল্যান্ডের মধ্যকার লাল বলের লড়াইয়ে দুইবার ঘটেছিল একদিনে ১৫ উইকেট পতনের ঘটনা।
৩০৮ রানে পিছিয়ে বাংলাদেশ
৪০০ উইকেটের মাইলফলকে বুমরা, মুস্তাফিজের অবস্থান কোথায়?
প্রথম দেখাতেই বুঝেছিলাম, হাসান বিশেষ একজন: মাঞ্জরেকার