‘৫২৫ রোসারিও’- মেসির নতুন প্রযোজনা সংস্থা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার নজর দিয়েছেন হলিউডে। নিজের একটি প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন তিনি। মেসির প্রযোজনা সংস্থার নাম ‘৫২৫ রোসারিও’, জন্মস্থানের নামে। ‘স্মাগলার এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তার এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে।

সিনেমা থেকে শুরু করে তথ্যচিত্রের মতো নানা বিষয়ে বিনিয়োগ করবে তার সংস্থা। এছাড়া পারিবারিক বিনোদন, টিভির অনুষ্ঠান, বাণিজ্যিক ও ক্রীড়া অনুষ্ঠানগুলোর মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে মেসি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

মেসি বলেছেন, ‘বিনোদন জগত আগে থেকে আমার পছন্দের একটা জায়গা, সেটা মাঠেই হোক বা অন্য কোথাও। যে সংস্থা তৈরি করেছি তা নিয়ে আমি খুব উত্তেজিত। আগামী দিনে এই সংস্থা বড় করে নানা বিষয় গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’

অবশ্য এরই মধ্যে মেসিকে নিয়ে দুটি তথ্যচিত্র তৈরি করেছে তার প্রযোজনা সংস্থার সঙ্গী স্মাগলার এন্টারটেনমেন্ট। ‘মেসিস ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ়‌ অব এ লিজেন্ড’ এবং ‘মেসি মিট্স আমেরিকা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত