মাছ-মাংস-কাঁচাবাজার নেওয়া যাবে না মেট্রোতে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে মেট্রোরেল স্টেশন ও মেট্রোট্রেনে কিছু বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। গত ২৯ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সভায় আলোচনা-পর্যালোচনা শেষে মেট্রোরেলে এসব দ্রব্য সামগ্রী বহন নিষিদ্ধ করতে অনুমোদন দেন। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাছ, মাংস, দুধ, রসালো মিষ্টিসহ হিমায়িত সকল প্রকার খাদ্য দ্রব্য যা থেকে পানি পড়ে স্টেশন বা ট্রেন নোংরা হতে পারে এবং গন্ধ ছড়াতে পারে তা মেট্রোতে বহন করা যাবে না। একইসঙ্গে সকল প্রকার কাঁচা শাকসবজি, মাছ-মাংস অথবা পানি ঝরছে বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন কাঁচাবাজারের ব্যাগ, শুটকি মাছের মতো গন্ধ ছড়াতে পারে এমন দ্রব্য যাত্রীরা মেট্রোতে নিতে পারবেন না।

এ ছাড়া অনাবৃত অবস্থায় সকল প্রকার কৃষি পণ্য এবং প্যাকিং ছাড়া গন্ধ ছড়ায় অথবা বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন সকল প্রকার ফল; প্যাকেট বিহীন এবং গন্ধ ছড়াতে পারে এমন খাবার নেওয়া যাবে না।

আরও পড়ুন এখানে...

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত