ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সে সময় উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৬ বাংলাদেশি আটক