রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হত্যা মামলার আসামি মো. মতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত শনিবার উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট উত্তরা ৩ নম্বর সড়কের রবীন্দ্র সরণির পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা করা হয়।
মতি উত্তরার ১০ নম্বর সেক্টরের সুøইসগেট বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে পুলিশ।
