মেঘনা ব্যাংকের হেড অব মার্কেটিং পদে জুয়েলের যোগদান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

মেঘনা ব্যাংক পিএলসির হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মোয়াজ্জিম হোসাইন জুয়েল।

দেশি-বিদেশি বহুজাতিক বিজ্ঞাপনী এজেন্সি, টেলিকম কোম্পানি এবং বাণিজ্যিক ব্যাংকে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। 

মেঘনা ব্যাংকে যোগদানের পূর্বে জুয়েল দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ডেপুটি হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স হিসেবে ১১ বছর দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত