পরীক্ষা শেষে ফেরার পথে বজ্রপাতে ৬ কিশোরের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ভারতের ছত্তিশগড়ে ছয় কিশোরসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার জোড়াতারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকেশ (২০), তনকার (৩০), সন্তোষ (৪০), তানেশ্বর (১৮), পোখরাজ (৩৮), দেব (২২), বিজয় (২৩) ও বিশ্বম্বর বিট্টু সাহু।

জেলা কালেক্টর সঞ্জয় আগরওয়ালের বরাতে বার্তা সংস্থা এএনআই জানায়, স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে ছয় শিক্ষার্থীসহ ৯ জন একটি গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বিপদ ঘটে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।

রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, আরও এক জন আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এ ছাড়াও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমাদের কর্মকর্তারা তাৎক্ষণিক সেখানে পৌঁছেছেন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত