এমিলি ব্রোন্টের উপন্যাসে মার্গট রবি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

ইংরেজ উপন্যাসিক ও কবি এমিলি ব্রোন্টের লেখা উপন্যাস ওদারিং হাইটস অবলম্বনে সিনেমা বানাচ্ছেন এমারেল্ড ফেনেল। নির্মাতার তৃতীয় ফিচার ফিল্ম এটি যেখানে অভিনয়ের জন্য প্রস্তুত মার্গট রবি এবং জ্যাকব এলর্ডি।

শোনা যাচ্ছে, সিনেমায় ক্যাথরিন আর্নশোর ভূমিকায় দেখা যাবে মার্গট রবিকে। তার প্রেমিক হিথক্লিফের চরিত্রে অভিনয় করবেন জ্যাকব এলর্ডি। এমআরসি ও লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটির চিত্রগ্রহণ চলতি বছরের শেষ দিকে যুক্তরাজ্যে শুরু হবে।

১৮৪৭ সালে প্রকাশিত ওদারিং হাইটস মূলত ক্যাথরিন ও হিথক্লিফের অস্থির সম্পর্কের একটি ভৌতিক রোম্যান্স গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে। ফেনেলের আগের সিনেমাগুলো সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। মার্গট রবির নিজস্ব প্রতিষ্ঠান লাকিচ্যাপ প্রোডাকশনস ছবিটি প্রযোজনা করছে।

অপরদিকে দুই অভিনেতারই সামনেই রয়েছে রোমাঞ্চকর সব প্রজেক্ট। মার্গট রবি ‘অ্যা বিগ বোল্ড বিউটিফুল জার্নিতে’ অভিনয় করবেন, অন্যদিকে জ্যাকব এলর্ডি আসন্ন ওটিটি সিরিজ ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থে’ অভিনয় করবেন। তাদের ভক্তরা সাহিত্যের এই ক্লাসিকটি দেখতে মুখিয়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত