বন্যার্তদের সহায়তায় ৫৩ লাখ টাকা অনুদান দিল নোভারটিস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

বন্যা-পরবর্তী মানবিক পরিস্থিতি মোকাবেলায় ৫৩ লাখ টাকা অনুদান সহায়তা দিয়েছে একটি বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস। আজ মঙ্গলবার কোম্পানিটি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৫৩ লাখ টাকা অনুদান দিয়েছে।

নোভারটিসের কান্ট্রি প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফাহমিদ ওয়াসিক আলী বলেন, ‘দেশের মানুষ একযোগে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে।  এবার বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় সবার এগিয়ে আসার পালা। বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্গত মানুষদের সহযোগিতা করতে এবং বন্যার্তদের জন্য চলমান ত্রাণ কার্যক্রমে অবদান রাখার লক্ষ্যে নোভারটিস পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ (অনুদান) গ্রহণ করা হয়েছে। বন্যা-পরবর্তী সমস্যা মোকাবিলায় নোভারটিসের পক্ষ থেকে তিনি ৫৩ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলমের হাতে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আলম নোভারটিস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত