বন্ধুর সাথে কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরে আসা এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার রাতে পাহাড়তলী রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গতকাল সোমবার কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরে আসার পর রাত হয়ে যাওয়ায় পথ হারিয়ে ফেলে তারা। এ সময় সাহায্যের কথা বলে বন্ধুকে বেঁধে রেখে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আবুল কালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কুমিল্লায়। তার মা মানসিক ভারসাম্যহীন। বাবা নেই। ৬ মাস আগে মোবাইল ফোনে ২০ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া একজনের সাথে তার পরিচয় হয়। তাকে নিয়ে গতকাল সোমবার সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে পাহাড়তলী রেলস্টেশনে নামেন। পথ না চেনার কারণে সেখান থেকে ঝাউতলা রেলস্টেশনে আসে তারা।
এ সময় চার যুবক পথ চেনানোর কথা বলে পাশের নির্জন জায়গায় নিয়ে কিশোরীর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যেতে বলে। ভয়ে সেখান থেকে বের হয়ে বাড়ি যেতে পথ খুঁজতে থাকে তারা।
রাত সাড়ে ৮টার দিকে এক রিকশা চালক তাদের বটতলী রেলস্টেশন নিয়ে যাওয়ার কথা বলে এক ঘণ্টা তাদের ঘুরিয়ে রাত সাড়ে ১০টার দিকে নিয়ে যায় দক্ষিণ খুলশী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে। রাত হয়ে যাওয়ায় কুমিল্লার ট্রেন পাবেন না, তাই রাতটি সেখানে থাকতে বলে ওই রিকশাচালক। সেখানে আসে আরও তিনজন।
এক পর্যায়ে বন্ধুকে পাশের একটি কক্ষে বেঁধে রেখে চারজন পালাক্রমে ধর্ষণ করেন কিশোরীকে। কয়েক ঘণ্টা পর তাদের বের করে দেওয়া হয়। রাস্তায় একপর্যায়ে সাহায্যের আশায় দাঁড়িয়ে থাকলে আরেক ব্যাটারিচালিত রিকশারচালক এসে বিস্তারিত জানতে চান। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের কথা বলে আবার সেখানে নিয়ে যান। পরে আরেকজনকে ডেকে নিয়ে পুনরায় দুজন কিশোরীকে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
সোনার ভরি রেকর্ড ছাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র: জো বাইডেন
এবার প্রকাশ্যে চবি ছাত্রশিবির