ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর একটি রিলসে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’ জুড়ে দেওয়া হয়েছে। রিলটি শেয়ার করে অ্যাভয়েড রাফা ব্যান্ড লিখেছে, ‘আমাদের গান ফিফার চ্যানেলে! বাংলাদেশি ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। এটি বাংলাদেশের জন্য।’
যুক্তরাষ্ট্রের বাফেলোর আলেকজান্ডার অ্যাভিনিউয়ে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে হয় ‘সামার অ্যান্ড ফেস্টিভ্যাল’। ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’ গানটি গাইতে গাইতে মঞ্চে ওঠেন চিত্রনায়িকা মৌসুমী। একে একে চারটি গান গেয়ে ফেললেন প্রিয়দর্শিনী।
চার দশক পর আবারও সোলসের সঙ্গে পারফর্ম করলেন বরেণ্য কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান। রেনেসাঁ ব্যান্ডের এই তারকা সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘গানে গানে বাংলাদেশ’ কনসার্টে অংশ নেন।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী পূজারিণী ঘোষ। কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণেই হঠাৎ অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলেই তিনবার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবি নিয়ে ব্যস্ত তৃপ্তি। কিন্তু এই ছবির প্রথম গান মুক্তি পেতেই রোষের মুখে পড়লেন অভিনেত্রী। গানে একটি নাচের দৃশ্য নিয়ে দর্শকের আপত্তি।
