কানপুরে আজ সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান, দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বকাপে। দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান সাকিব।
সাকিব যদি দেশে না আসেন বা আসতে না পারেন সেক্ষেত্রে কানপুর টেস্টই হতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। গেল ৫ আগস্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর সাকিবের নামে দেশে হত্যা মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনের পর একটি টিভি চ্যানেলকে ভক্তদের উদ্দেশ্যে সাকিব বলেন, 'তারা (ফ্যানরা) সব সময় সমর্থন করেছে, তাদের জন্য মনে হয় আরও খেলতে থাকি কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। আমাকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। তাদের আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসা দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।'
২৬ অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
‘আমার কোনো অনুশোচনা নেই, জীবনে কখনও অনুশোচনা ছিল না’
দেশত্যাগের নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব