বৃষ্টি ও পেসবান্ধব কন্ডিশনে প্রথম সেশনটা ‘ভালো খেলেছে’ বাংলাদেশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

উইকেটের ধরন ও পরিবেশের কারণে কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের সকালটা থাকে পেসারদের নিয়ন্ত্রণে। সকালে আদ্রতা বেশি থাকায় এই সুবিধা নিতে পারেন গতি তারকারা। তবে ধীরে ধীরে সূর্যের আলো যখন বাড়তে থাকে তখন সেটা ব্যাটিং সহায়ক হয়ে উঠে। বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালটাও আজ হলো একই রকম।

সকালের সেশনে ২৬তম ওভারে আকাশ দীপ বোলিং করার সময়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছিল। ২৬তম ওভার শেষে মধ্যাহৃ বিরতি গিয়েছে দুই দল। তার আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৫ রান। মুমিনুল ২৭ ও নাজমুল ২৮ রানে অপরাজিত।

২৬তম ওভারের খেলা চলাকালীন ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলছিলেন, সকালের সেশনে মেঘলা আবহাওয়া, বৃষ্টি ও পেসবান্ধব কন্ডিশনে ‘ভালো খেলেছে’ বাংলাদেশ। ২টি উইকেট পড়লেও ভারতীয় বোলারদের বাংলাদেশ ভালোই সামাল দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার।

সকালের সেশনে ৯ম ওভারে দলীয় ২৬ রানে আউট হন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে ০ রানে আকাশ দীপের বলে স্লিপে ক্যাচ দেন। মাঝে তিন ওভার পর আরেক ওপেনার সাদমান ইসলামও (২৪) আকাশ দীপের বলে এলবিডব্লু হন। এরপর তৃতীয় উইকেটে ৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েন মুমিনুল ও নাজমুল।

ধারাভাষ্যকার রবি শাস্ত্রী জানিয়েছেন, উইকেট ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হয়ে উঠছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রিজে জমে যাওয়ার এটাই সময়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত