বটি দিয়ে নিজের চুল কাটেন রুনা খান!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

এই সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান সামাজিক মাধ্যমে জানালেন এক আশ্চর্য কথা। জানালেন নিজের চুল বটি দিয়ে কেটেছিলেন। ইডেন কলেজে পড়ার সময় হলে ছিলেন, সেসময় এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে আজ জানালেন। ফেসবুকে অনেকগুলো ছবি দিয়েছেন, সেখানে দেখালেন নিজের চুল কিভাবে তিনি কেটেছেন। এ হাতে কাটা চুল ধরে রয়েছেন।

রুনা খান বলেন, নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম, বিয়ের পরও একবার EW’র উপর জিদ করে বটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম।  সেকান্ড দেখে, আমার হলের বন্ধুরা আর EW’র বিস্ময়ের সীমা ছিলো না।  এটা কিভাবে সম্ভব।  কোন মানুষ নিজের চুল নিজে কিভাবে বটি দিয়ে কাটতে পারে..!

নিজের ইচ্ছায় বাঁচেন জানিয়ে বললেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডী অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেকগুলো নাটকের শুটিংও করেছি দুই সময়েই “বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।” এইবার কাঁচি দিয়ে কাটছি।  কলেজের বান্ধবী বললো, বয়স হচ্ছে তো,উন্নতি হচ্ছে। এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা, নিজের যখন যা ইচ্ছা করে তা করতে পারে না।  আমিও পারি না।  তবে এই যে .. “আমার চুল আমি কাটবো, যখন ইচ্ছা তখন কাটবো, বটি দিয়ে ইচ্ছা করলে বটি দিয়া কাটবো, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটবো..”

শেষে যুক্ত করলেন, এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে। 

ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক খোলামেলা ছবি তাক লাগাচ্ছে ভক্তদেরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত