সবচেয়ে বেশি ফ্লপ সিনেমা তবুও তিনি সুপারস্টার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম

গত শতাব্দীতে অনেক অভিনেতা প্রতি বছর ডজনখানেক বা তারও বেশি সিনেমায় কাজ করেছেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী তাদেরই একজন। মিঠুন চক্রবর্তীর জন্ম বাংলাদেশের বরিশালে। আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত এবং বলিউডে যারা রাজত্ব করেছেন তিনি তাদেরই একজন। হিন্দি ও বাংলা সিনেমার এ কিংবদন্তির নামের সঙ্গে মিশে আছে নানা সফলতা ও ব্যর্থতার রেকর্ড। সত্তর থেকে আশির দশকে তিনি যতটা সফল ছিলেন, নব্বইয়ের দশকে ততটাই ব্যর্থ। তবুও তিনি বলিউডের সুপারস্টার।

ভারতের সবচেয়ে ব্যর্থ তারকা

এই অভিনেতা ক্যারিয়ারে ১৮০টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন। তবে অনেকে মনে করেন এখনকার তারকারা তাদের সিনিয়রদের চেয়ে অনেক বেশি খুঁতখুঁতে। সম্ভবত এ কারণেই গত শতাব্দীর শক্তিশালী অভিনেতা হয়েও এত ফ্লপ সিনেমার রেকর্ডের মালিক মিঠুন চক্রবর্তী। এই তারকা অভিনেতার ১৮০টি অসফল সিনেমার মধ্যে ১৩৩টি ফ্লপ ও বাকি ৪৭টি সুপারফ্লপ হয়েছে।

ভারতের সবচেয়ে ব্যর্থ তারকা!

পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ৩৫০টি ছবিতে কাজ করেছেন। প্রচুর কাজের চাপের কারণে তার অনেক ছবি ফ্লপ হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক ডজন বি-গ্রেড অ্যাকশনধর্মী সিনেমা, যা তিনি নব্বইয়ের দশকে করেছিলেন।

টানা ৩৩টি ফ্লপ সিনেমা

২০০০-এর শুরুর দিকে চরম দুঃসময় কাটিয়েছেন মিঠুন চক্রবর্তী। তার টানা ৩৩টি সিনেমা ব্যবসা করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে অবশ্য ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘গুরু’ বক্স অফিসে সাফল্য লাভ করে।

কেন মিঠুন চক্রবর্তী এখনো তারকা

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির দাদা বলেই তাকে সবাই জানেন। সেই মিঠুন চক্রবর্তী প্রথম ছবিতেই বাজিমাত করেন। মৃণাল সেন পরিচালিত এবং রাজেশ্বর রাও প্রযোজিত ‘মৃগয়া’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ ছাড়া, তিনি ডিস্কো ড্যান্সারসহ বক্স অফিসে ৬০টিরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন, যা এক দশকে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র।

মিঠুন চক্রবর্তীর উত্তরাধিকার

আশির দশকে, মিঠুন অনেক হিট ছবিতে অভিনয় করেছিলেন এবং তার নাচ তাকে বলিউডের একজন সুপারস্টারে পরিণত করে। তাকে হিন্দি সিনেমার প্রথম দিকের নৃত্যশিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয়।

অন্যান্য ফ্লপ সিনেমার সুপারস্টার

ফ্লপ সিনেমার হিসেবে মিঠুন এতটাই এগিয়ে যে, তার ধারেকাছেও নেই কেউ। এ তালিকায় পরবর্তী নামটি হলো জিতেন্দ্র, যার ফ্লপ সিনেমা ১০৬টি; এরপরই ৯৯টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ধর্মেন্দ্র। আধুনিক তারকাদের মধ্যে গোবিন্দ ৭৫ টি, সঞ্জয় দত্ত ৭০টি এবং অনিল কাপুর ৫৫টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন।

অনলাইন অবলম্বনে এএসএম বুখারী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত