গুগল প্লে স্টোরের সাহায্যে ফোনের ভাইরাস স্ক্যান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

স্মার্টফোনে আমরা দিন দিন অ্যাপনির্ভর হয়ে পড়ছি। এখন সব ধরনের কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ রয়েছে। কিন্তু এর মধ্যে থেকে কোন অ্যাপ ক্ষতিকর তা জানতে পারেন না অনেকই। যার ফলে নানা সমস্যায় পড়তে হয়। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে। এখন গুগল প্লে স্টোরের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ রয়েছে কিনা।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকেই সব অ্যাপ ডাউনলোড করতে হয়। যদি কোনো ভুল অ্যাপ ইনস্টল হয়, তাহলে তা ফোনের ক্ষতি করতে পারে। তাই অ্যাপগুলো সব সময় যাচাই করে ডাউনলোড করা উচিত। অনেক সময় বেশ কিছু অ্যাপ গোপনে ইনস্টল হয়ে যায় ফোনে। তাই গুগল প্লে স্টোরে অবশ্যই সেটি স্ক্যান করে নেওয়া উচিত।

স্ক্যান করবেন কীভাবে?

গুগল প্লে স্টোর থেকে শুধু অ্যাপ ডাউনলোড করা নয়, কোনো গোপন অ্যাপ রয়েছে কিনা তাও জানা যায়। এর জন্য চষধু চৎড়ঃবপঃ নামক একটি ফিচার চালু করেছে গুগল। যা লাখ লাখ ইউজারদের ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচানোর কাজ করে। এই চষধু চৎড়ঃবপঃ ফিচারের মাধ্যমে পুরো স্মার্টফোন স্ক্যান করা যাবে। যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে।

প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন। তারপর ওপরে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এবার এখানে মেনু সেকশনে চষধু চৎড়ঃবপঃ অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করা মাত্রই স্ক্যানিং শুরু হয়ে যাবে। স্ক্যানিংয়ে ফোনে কোনো ভাইরাস রয়েছে কিনা বা ক্ষতিকর অ্যাপ রয়েছে কিনা দেখা হবে। যদি কোনও ক্ষতিকর অ্যাপ ন থাকে তাহলে সবুজ রঙে লেখা আসবে ঘড় ঐধৎসভঁষ ধঢ়ঢ়ং ভড়ঁহফ। আর যদি ভাইরাস থাকে তাহলে স্ক্রিনেই ভেসে উঠবে সেই তথ্য। এই ভাবে খুব সহজে ফোনের ভাইরাস চেক আপ করাতে পারবেন। গুগল চষধু চৎড়ঃবপঃ স্ক্যান করার সেই কাজ সহজ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত