কোহলিকে দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি ১৫ বছরের কিশোরের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

বিশ্বজুড়েই ছড়িয়ে আছে বিরাট কোহলির অংসখ্য ভক্ত। প্রিয় তারকাকে দেখার জন্য ভক্তদের পাগলামি নতুন কিছু নয়। নিরাপত্তা প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়ার ঘটনাও নিয়মিতই দেখা যায়। এবার কোহলিকে দেখতে ৫৮ কিলোমিটার সাইকেল চালিয়ে কানপুরে এসেছে ১৫ বছরের এক কিশোর! তার নাম কার্তিকেয়া।

ক্রিকেটপ্রেমী এই কিশোরের বাড়ি কানপুরে স্যাটেলাইট শহর হিসেবে পরিচিত উন্নাওয়ে। সেখান থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের দূরত্ব ৫৮ কিলোমিটার। গতকাল থেকে শুরু হওয়া কানপুর টেস্টের বেশিরভাগ সময় বৃষ্টিতেই ধুয়ে গেছে। আজ দ্বিতীয় দিন খেলাই হয়নি। তারপরও কোহলিকে একনজর দেখতে টিকিটের লাইনে দেখা গেছে কার্তিকেয়কে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দশম শ্রেণির ছাত্র কার্তিকেয়াকে বলতে শোনা যায়, সে বাসা থেকে ভোর ৪টায় সাইকেলে রওনা দিয়ে গ্রিন পার্কে পৌঁছেছে সকাল ১১টায়। অর্থাৎ, ৭ ঘণ্টা সাইকেল চালিয়ে কোহলির ব্যাটিং দেখতে এসেছে। স্কুলপড়ুয়া কার্তিকেয়া অবশ্য মা-বাবাকে বলেই এই কাজ করেছে। কোহলিকে একবার দেখতে পারলেই তার এই পরিশ্রম স্বার্থক বলে জানিয়েছে কার্তিকেয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত