বরগুনার আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাতলা ও কেওয়াবুনিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তাররা হলেন- নিজাম (৪৭) ও কামাল (৪৫)।
জানা যায়, নিহত আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ, ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কাসেমের বাড়ি ফিরতে বিলম্ব দেখে স্বজনরা খুঁজতে বেরিয়ে দেখেন ধানক্ষেতে কাসেম আহত অবস্থায় পরে রয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. নুর উদ্দিন মোল্লা শুক্রবার রাতে আমতলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১০-১৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাতলা ও কেওয়াবুনিয়া থেকে নিজাম ও কামালকে গ্রেপ্তার করে।
আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, হত্যার ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা একটি হত্যা মামলা করেছেন। মামলার পর হত্যায় জড়িত সন্দেহে নিজাম ও কামাল নামে দু’জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দিতে হবে: মির্জা ফখরুল
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে ইরাক-ইরানের শোক