ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে ইরাক ও ইরান। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুই দেশের পৃথক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। খবর আল জাজিরা।
এদিকে হাসান নাসরাল্লাহর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে হিজবুল্লাহ নিশ্চিত করার পর ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় ঘোষণা দেয়।
ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানিয়েছে, ‘ইহুদিবাদী আগ্রাসনে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার সহযোদ্ধাদের শাহাদাতের সম্মানে ইরাকজুড়ে তিনদিনের জাতীয় শোক ঘোষণার নির্দেশ দিয়েছেন আল-সুদানি। ইরাকি প্রধানমন্ত্রী ইসরায়েলি বোমাবর্ষণকে ‘লজ্জাজনক আক্রমণ’ আখ্যায়িত করে বলেন, হাসান নাসরাল্লাহ ধার্মিকদের পথে একজন শহীদ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিরোধের নেতা হাসান নাসরাল্লাহর গৌরবময় সংগ্রাম অব্যাহত থাকবে। কুদস (জেরুজালেমের) মুক্তির ক্ষেত্রে তার পবিত্র লক্ষ্য বাস্তবায়িত হবে।
এর আগে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী জানিয়েছিল, তারা বৈরুতে বিমান হামলায় নাসরাল্লাহ ও অন্যান্য নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই বলেছেন, নাসরাল্লাহ এবং হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকি এবং আরও কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্য নিয়ে বিমান বাহিনী লেবাননের দক্ষিণে একটি আবাসিক ভবনের নিচে অবস্থিত হিজবুল্লাহর কেন্দ্রীয় সদরদপ্তরে অভিযান চালায়। এ সময় হিজবুল্লাহর নেতারা তখন সদরদপ্তরের ভেতরে ছিল।
ইসরায়েলের চিফ অব স্টাফ হালেভি হুঁশিয়ারি করে বলেছেন, এটাই আমাদের শেষ পরিকল্পনা নয়। গত ২০ বছরের মধ্যে লেবাননে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ৭ শতাধিক মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭
ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয়
হাসান নাসরাল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ