ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হার জ্যোতিদের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ এএম

শ্রীলংকা 'এ' দলকে 'এ' দলের আড়ালে জাতীয় দলের ক্রিকেটাররা সিরিজে হারিয়ে এসেছে কদিন আগে। সেই তারাই লংকা জাতীয় দলের কাছে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হেরে গেলো।

শনিবার দুবাইয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৩৩ রানে হেরেছে শ্রীলঙ্কার কাছে।

প্রথমে ব্যাট করতে নেমে, শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। হাসিনি পেরেরা করেন সর্বোচ্চ ৪৩।  স্বর্ণ আক্তার ২টি উইকেট নেন, আর বাকিরা প্রত্যেকেই একটি করে উইকেট নেন

জবাবে ব্যাট করতে নেমে, বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১০ রান করতে সক্ষম হয়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩০ রান করেন, কিন্তু দলের বাকি খেলোয়াড়েরা বড় রান করতে ব্যর্থ হন।

সোমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে বাংলাদেশ দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত