এই বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার: বঙ্গবীর

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পিএম

এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

দুর্বৃত্তদের হাতে নিহত সেনা সদস্য লেফটেন্যান্ট তামজিন সারোয়ার নির্জনের স্বজনদের সাথে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন জানি হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর সদস্যের গায়ে ডাকাত-চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হতে সমাজে আইনকানুন বলতে কিছু নাই। আমি এটাকে কোন গুরুত্ব দিতাম না যদি এটা সাধারণ মানুষ হতো তার পিছনে ছোরা মারছে চাকু মারছে দা দিয়ে আঘাত করেছে। কিন্তু সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ভালবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকার কথা কিচ্ছু নেই।

তিনি বলেন, সমাজটাকে বদলাতে হবে, অল্প কয়দিনের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভাল চলে নাই। অনেকে মনে করেন আওয়ামীলীগের সরকার ভাল ছিল, আমি বলবো না। তারা আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না। তারা ছিল শেখ হাসিনার সরকার। তারা যত অন্যায় করেছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে এবং বাকি ১০ ভাগ বাধ্য হয়ে দুইচার জন করেছে। এর পরিবর্তন দরকার, বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত