টাঙ্গাইলে ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

টাঙ্গাইলের শতবর্ষী সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডি ক্লাব) প্রযোজনায় লেখক ও নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর কালজয়ী নাটক ‘কুমারখালির চর’ মঞ্চস্থ হয়েছে। দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রবিবার (২২ নভেম্বর) একই সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সিডি ক্লাবের রঙ্গমঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-তুলসী দাস সরকার, আরাফা (ফেরজা), সিথী ধর (ফেরজার মা), তোরা পাল (আসাফন), ফিরোজ আদনান (ময়েজ উদ্দিন), বিপ্লব দত্ত (ফয়েজ উদ্দিন), আলী হাসান (কালু), শহিদুজ্জামান মিয়া (খাঁ সাব), সাইদুর রহমান ঠান্ডু (মন্ডল), শেখ মানিক (আয়াত আলী), মোফাজ্জল হোসেন (কাইঞ্চা), দুলাল চন্দ্র সাহা (আমিন), রতন দত্ত (হোনা মিয়া) এবং জীবন শর্মা ও মানিক (নাঠিয়াল)। এছাড়া নেপথ্যে আলোক নির্দেশনায় ছিলেন সুমন মেহেদী এবং আবহ সংগীতে ছিলেন ইকবাল হোসেন ও তাসমিয়া।

শনিবার নাটক শুরুর আগে করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান। তিনি বলেন, ‘পঞ্চাশ বছর আগে নির্মিত একটি নাটকের এই পুনর্নির্মাণ সত্যিই চ্যালেঞ্জিং। কারণ দর্শক হিসেবে আমরা সব সময় আগেরটির সঙ্গে তুলনা করতে ভালোবাসি। ৫০ বছর আগে গোলাম আম্বিয়া নূরী রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফারুক-রক্কু।

সর্বশেষ সর্বাধিক পঠিত