ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম

ঢাকায় ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) গুলশান শুটিং ক্লাব, গুলশান-১ এ সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুন্সি সফিউল হক । এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সন্মানিত পরিচালক ওয়াকার এ. চৌধুরী, জনাব নাদিম এ. চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কতৃর্ক মনোনীত স্বতন্ত্র পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ড. কাজী মইনুদ্দিন মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) এ.এন.এম. গোলাম সাব্বির। সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিচালক তাজরিনা শিকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. আব্দুল হান্নান, নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিফুর রহমান এফসিএ, এসিএস এবং স্ক্রুটিনাইজিং প্রতিষ্ঠান সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি এ. কে. এম. মুশফিকুর রহমান, এফসিএস, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কর্মকতার্বৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত