ইসরায়েলে হামলার কারণ জানাল ইরান

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৪১ এএম

ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটি বলছে, হিজবুল্লাহ ও হামাস নেতা ও ইরানি কর্মকর্তাদের মৃত্যুর জবাবেই এই হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, গাজা, লেবাননের সাধারণ মানুষ ও হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা সময় ইসরায়েলে বড় শহরগুলোতে সময় অ্যালার্ম বেজে ওঠে। ইরান থেকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল যার বেশিরভাগ ভূপাতিতের দাবি করেছে ইসরায়েলের ঘনিষ্ট সহযোগী যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দাবি, মধ্য ও দক্ষিণ অংশে অল্প কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং মাত্র দুইজন ইসরায়েলি সামান্য আহত হয়েছে। 

এদিকে চলমান পরিস্থিতি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে  বাইডেন বলেন, 'এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত