বিএনপি অফিস ভাঙচুরের মামলায় চার আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম

নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর মামলায় সাবেক জেলা পরিষদ সদস্যসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন— উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য বড়াইগ্রাম উত্তর পাড়া মহল্লার বাসিন্দা আবুল কালাম জোয়াদ্দার ও তার ছেলে তন্ময় জোয়াদ্দার, রয়না ভরট গ্রামের আব্দুর রহিম ও নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের শহিদুল ইসলাম।
  
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত ২৮ আগস্ট মৌখাড়া বাজারে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে তারা অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। 

এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ মোট ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। সে মামলায় এসব আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত