গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জন। বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এছাড়া ৩ জন খুলনা বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। এছাড়া, ২০১৯ সালে ১৭৯ জন এবং ২০২১ সালে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শুরু শনিবার