মেসির দুই গোল আর ড্রেসিং রুমে শ্যাম্পেন উদযাপন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:২২ পিএম

এমএলএসের শিরোপা নির্ধারণী ম্যাচবে কলোম্বাস ক্রুর বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। দুটি গোল করেন লিওনেল মেসি। যার প্রথমটি এসেছে ম্যাচের ৪৫ মিনিটে। 

নিজেদের অর্ধ থেকে জর্দি আলবার লম্বা ক্রস বুক দিয়ে নামান মেসি। এরপর প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেন জালে। 
পরের গোলটি এসেছে খানিকসময় পরই।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি কিকে থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২০ সেকেন্ড পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করেও দলকে আরও এগিয়ে দেন লুইস  সুয়ারেজ। 

৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলোম্বাস। 

৩-২ স্কোরে ম্যাচ জিতে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড ঘরে তোলার উদযাপনটা করেছে মেসিরা দেখার মতো। ড্রেসিং রুমে ফিরে গিয়ে ইন্টার মায়ামির মালিক শিল্ড নিয়ে শ্যাম্পেনের বৃষ্টিতে ভেসেছেন। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত