বায়ার্নকে ঠেকিয়ে দিয়ে মার্তিনেজের কানে তালা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম

একের পর বুলেট গতির শট ছুটে আসছে গোলপোস্ট লক্ষ্য করে, কিন্ত সামনে বাধার প্রাচীর হয়ে দঁড়িয়ে এমিলিয়ানো মার্তিনেজ। তাকে ফাঁকি দেয় কার সাধ্য? আর্জেন্টাইন তারকার অতিমানবীয় পারফর্মেন্সে ৪১ বছর পর ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট দলকে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। সমর্থকদের উদযাপনে কানে তালা লেগেছিল মার্তিনেজের।

১৯৮২ ইউরোপিয়ান কাপে (১৯৯২ থেকে চ্যাম্পিয়নস লিগ) এই বায়ার্নকে হারিয়েই শিরোপা জিতেছিল অ্যাস্টন ভিলা। এবার চ্যাম্পিয়নস লিগে ফিরেই ঘরের মাঠে প্রথম ম্যাচে বায়ার্নের মতো ক্লাবকে হারিয়ে দেওয়ায় ভিলা সমর্থকদের উদযাপনটা ছিল বাঁধভাঙা। গ্যালারিতে থাকা দর্শকদের চিৎকারে এমিদের কানের দফারফা হয়ে গেছে!

ম্যাচজুড়ে অন্তত ৭টি কঠিন সেইভ করেছেন মার্তিনেজ। শেষ পর্যন্ত তার দল জিতেছে ১-০ ব্যবধানে। গোলপোস্টের সামনে এমি না থাকলে ফলাফল অন্যরকমও হতে পারত। তাই খেলার শেষে মজার ছলেই এমি বলেছেন, ‘এই ক্লাবে যোগ দেওয়ার পর এবারই সবচেয়ে বেশি আওয়াজ শুনলাম ভিলা পার্কে। একটা সময় গিয়ে কানে লেগেছে। আমি এখানে খেলতে ভালোবাসি। সমর্থকদের ভালোবাসি। এই জয়টা তাদের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত