আগামী শনিবার সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দকে প্রধান উপদেষ্টার সঙ্গে আগামী শনিবার বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে কথা বলে বৈঠকের কথা জানান।
এ বিষয়ে রুহিন হোসেন প্রিন্স জানান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী শনিবার বিকাল ৪টায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
দুর্নীতির অভিযোগে ভারতের সাবেক অধিনায়ককে তলব