ছাত্র জনতার ওপর হামলা: চট্টগ্রামে আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম

চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর আহমেদ সিদ্দিককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে পাথরঘাটা এলাকার নজু মিয়া লেইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তার নুর আহমেদ সিদ্দিক নগরের পাথরঘাটার ১নং হাজী নজু মিয়া লেইন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত