বগুড়ায় আ. লীগের তিন নেতা গ্রেপ্তার 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

বগুড়ায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মধ্যরাতে শহরের ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন— ফুলতলা এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ঝন্টু ও সোলাইমানের ছেলে মো. মানিক এবং শাজাহানপুরের চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে মো. বাপ্পী। এদের মধ্যে ঝন্টুর বিরুদ্ধে দুইটি হত্যাসহ ১২টি, মানিকের বিরুদ্ধে দুইটি এবং বাপ্পীর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং এদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আসামিদের গ্রেপ্তার করায় ওই এলাকার জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত